110
শান্তিরবাজার প্রতিনিধি, ১৮ জুলাই: দক্ষিণ ত্রিপুরার অন্তগর্ত শান্তিরবাজার থানা এলাকার গঞ্জেরটিলা থেকে এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী কন্যা নিখোঁজ। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রথ দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ২৩ বছর বয়সী দেবপ্রিয়া নট্ট। তাঁর সঙ্গে ছিল শিশুকন্যাও। এরপর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় গৃহবধূর স্বামী রাজু দাস শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করছেন। প্রিয়জনদের সন্ধান পেতে তাঁরা প্রশাসন এবং এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। কোনো সন্ধান পেলে নিকটবর্তী থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
