Home Uncategorizedত্রিপুরায় CPIM কে ‘লাল শিয়াল’ ও ‘লাল হায়না’ বলে কটাক্ষ ABVP-র, ছাত্রদের সতর্ক করল সংগঠন

ত্রিপুরায় CPIM কে ‘লাল শিয়াল’ ও ‘লাল হায়না’ বলে কটাক্ষ ABVP-র, ছাত্রদের সতর্ক করল সংগঠন

by Pravakar Baidya
0 comments 22 views

ডেস্ক রিপোর্ট, রাজ্য, ২৫ জুলাই: ছাত্রসমাজকে ‘লাল শিয়াল’ ও ‘লাল হায়না’ নামে পরিচিত রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানাল ABVP ত্রিপুরা। শুক্রবার সংগঠনের এক শীর্ষ নেতা ছাত্রছাত্রীদের উদ্দেশে এই বার্তা দেন।ABVP নেতার অভিযোগ, রাজ্যের কিছু রাজনৈতিক শক্তি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের উচিত লাল শিয়াল ও লাল হায়নাদের থেকে সতর্ক থাকা। এরা অতীতে গণতন্ত্র ও ছাত্র অধিকারকে ক্ষুণ্ন করেছে।” তিনি আরও দাবি করেন, কোনো রাজনৈতিক শক্তি যদি ভবিষ্যতে ছাত্রদের অধিকার নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে রাজ্যের যুব সমাজ ও ছাত্রসমাজ গণতান্ত্রিকভাবে তার প্রতিরোধ গড়ে তুলবে।

ABVP-র এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও CPIM-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment