Home রাজ্যতেলিয়ামুড়া রেলস্টেশনে মৃতদেহ উদ্ধার, নেশার কারণে মৃত্যুর অনুমান পরিবারের

তেলিয়ামুড়া রেলস্টেশনে মৃতদেহ উদ্ধার, নেশার কারণে মৃত্যুর অনুমান পরিবারের

by Pravakar Baidya
0 comments 7 views

নিজস্ব প্রতিনিধি, ২৫ জুলাই: শনিবার সকালে তেলিয়ামুড়া রেলস্টেশন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মলেন দেববর্মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান খুলতে এসে দোকানিরা রেলস্টেশন এলাকার একটি দোকানের খোলা ছাউনির নিচে মলেন দেববর্মার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠায়।

মৃতের ভাইয়ের দাবি, মলেন দেববর্মা দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিলেন। তাঁর প্রাথমিক অনুমান, অতিরিক্ত নেশার কারণেই এই মৃত্যু হতে পারে। তবে এটি নিছকই পারিবারিক ধারণা।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তারপরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে।

banner

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

Leave a Comment