Home রাজ্যশান্তিরবাজারে সমবায় সমিতির বার্ষিক সভা, উপস্থিত মন্ত্রী শুক্লা চরণ নোয়াতীয়া

শান্তিরবাজারে সমবায় সমিতির বার্ষিক সভা, উপস্থিত মন্ত্রী শুক্লা চরণ নোয়াতীয়া

by Pravakar Baidya
0 comments 6 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ২৭ জুলাই: কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সমবায় দপ্তর। সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করতে বর্তমান সরকার একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে পূর্ব বগাফা প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও অন্যান্য দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতীয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরমাতা স্বপ্না বৈদ্য, পৌরসভা ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ উপস্থিত সমবায় দপ্তরের আধিকারিকবৃন্দ এবং সমিতির সদস্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Comment