Home ত্রিপুরাশান্তিরবাজার দক্ষিণ জেলা হাসপাতালে ICU ও CCU চালু, পরিদর্শনে খুশি মন্ত্রী-সচিব

শান্তিরবাজার দক্ষিণ জেলা হাসপাতালে ICU ও CCU চালু, পরিদর্শনে খুশি মন্ত্রী-সচিব

by Pravakar Baidya
0 comments 3 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ জুলাই: দক্ষিণ জেলা হাসপাতাল, শান্তিরবাজারে আজ এক উচ্চপর্যায়ের মন্ত্রী ও প্রশাসনিক প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং, স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ কিরণ গিট্টে, দক্ষিণ জেলার জেলাশাসক শ্রী পি. সাজ্জাদ পি, দক্ষিণ ত্রিপুরার ডাঃ দেবশ্রী দেববর্মা, ডিএইচএস মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO) ডাঃ জে. এম. দাস এবং দক্ষিণ জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ এইচ. মগ।
পরিদর্শনকালে প্রতিনিধি দল হাসপাতালের ল্যাবরেটরি পরিষেবা, বিভিন্ন ডায়াগনস্টিক পরিষেবা, পুরুষ ও মহিলা ওয়ার্ড, নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) এবং কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU)-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকরা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং রোগী পরিষেবার বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিনিধি দলকে বিস্তারিতভাবে অবহিত করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণ জেলা হাসপাতালে রোগীদের জন্য প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মানের ভূয়সী প্রশংসা করেন এবং উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
এদিন হাসপাতালের নবসূচিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) এবং কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU)-এর পরিষেবা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। এই দুটি অত্যাধুনিক পরিষেবা চালু হওয়ায় দক্ষিণ ত্রিপুরা জেলার সাধারণ মানুষ আরও উন্নত ও দ্রুততর সংকটজনক এবং হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা পরিষেবা লাভ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Comment