বিলোনিয়া, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় প্রকৃত ঘর প্রাপকদের নাম স্থায়ী অপেক্ষামান তালিকায় রাখার দাবিতে সরব হল সিপিআইএম।সোমবার দলের উদ্যোগে বিলোনিয়ার ভারতচন্দ্র নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।বিধায়ক দীপংকর সেন, সিপিআইএম নেতা নির্মল ভৌমিক, মৃদুল দত্ত প্রমুখের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মিছিল করে ব্লক অফিসে যান।এ বিষয়ে বিধায়ক দীপংকর সেন বলেন: “দলাদলি না করে প্রকৃত ঘর প্রাপকদের নাম অপেক্ষামান তালিকায় রাখতে হবে।যারা প্রকৃত প্রাপক তারা যেন বঞ্চিত না হয়।”স্মারকলিপিতে আরও ৪ টি দাবি তুলে ধরেন তারা। সিপিআইএম নেতৃত্বের দাবি, সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনতে হবে এবং রাজনৈতিক রং দেখে তালিকা তৈরি করা চলবে না।এদিনের কর্মসূচিতে ব্লক এলাকার বহু দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।
5
