Home ত্রিপুরাআকস্মিক স্ট্রোকের কারণে প্রয়াত হলেন শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ভজন স্যার।

আকস্মিক স্ট্রোকের কারণে প্রয়াত হলেন শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ভজন স্যার।

by Pravakar Baidya
0 comments 5 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১২ আগস্ট: পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর ছড়িয়ে পড়তেই গোটা বিদ্যালয় ও শান্তিরবাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা জানান, ভজন স্যার ছিলেন অত্যন্ত স্নেহশীল, শৃঙ্খলাপরায়ণ ও নিষ্ঠাবান শিক্ষক। তার পড়ানো ও আদর্শ বহু ছাত্রের জীবন গড়ে দিয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্ররা বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment