Home ত্রিপুরাবগাফায় সরকারি প্রকল্পের সুবিধা ঘিরে ধন্যবাদ র‍্যালি, বিজেপিতে যোগদান ৮০ ভোটারের

বগাফায় সরকারি প্রকল্পের সুবিধা ঘিরে ধন্যবাদ র‍্যালি, বিজেপিতে যোগদান ৮০ ভোটারের

by Pravakar Baidya
0 comments 3 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ আগস্ট: কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়ে সরকারকে ধন্যবাদ জানাতে পথে নামলেন শান্তিরবাজারের সাধারণ মানুষ। শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা বাজারে ৩৬ শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সুবিশাল ধন্যবাদ র‍্যালি ও জনসভা। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-G) এর আওতায় ঘরের মঞ্জুরি, VB-G-RAM-G পরিকল্পনার আওতায় ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা ও দৈনিক মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা এবং গরিব পরিবারের জন্য বিদ্যুৎ বিলে ১০০ শতাংশ ভর্তুকি নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন বগাফা বাজার থেকে শুরু হওয়া ধন্যবাদ র‍্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র‍্যালিতে বিজেপির দলীয় পতাকা হাতে মহিলা মোর্চা সহ বহু কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বগাফা বাজারে এক পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। বক্তারা বলেন, “আগে মানুষ ঘর, কাজ এবং বিদ্যুৎ নিয়ে চিন্তিত থাকত। বর্তমান সরকার গরিবের চিন্তা দূর করে আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছে। ১২৫ দিনের কাজ এবং ৩০০ টাকা মজুরি গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করবে। এদিনের কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল যোগদান পর্ব। বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে ৩২টি পরিবারের মোট ৮০ জন ভোটার এদিন আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রমোদ রিয়াং, ওবিসি মোর্চার জেলা সভাপতি দুলাল দেবনাথ, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, প্রাক্তন মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক তথা বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, জনজাতি মোর্চার প্রাক্তন রাজ্য সদস্য করুণা রিয়াং, জনজাতি মোর্চার আইটি ইনচার্জ রবীন্দ্র রিয়াং, জেলা কমিটির সদস্য মনীন্দ্র বিশ্বাস এবং পঞ্চায়েত প্রধান সীমা দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বগাফার এই কর্মসূচিতে বিপুল জনসমাগম এবং ৮০ জন ভোটারের বিজেপিতে যোগদানকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Comment