Home দেশআইফোনের EMI-র চাপে আত্মহত্যার চেষ্টা ৩০ বছরের যুবকের! যমুনায় ঝাঁপ, শেষমেশ উদ্ধার

আইফোনের EMI-র চাপে আত্মহত্যার চেষ্টা ৩০ বছরের যুবকের! যমুনায় ঝাঁপ, শেষমেশ উদ্ধার

by Pravakar Baidya
0 comments 23 views

ডেস্ক রিপোর্ট, ভারত, ২৪ আগস্ট: আইফোন কেনার শখ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, ফের তার প্রমাণ মিলল দিল্লিতে। EMI দিতে না পেরে যমুনা নদীতে ঝাঁপ দিলেন ৩০ বছরের এক নৃত্যশিক্ষক।পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কালিন্দী কুঞ্জের ভোলা ঘাটে ঘটনাটি ঘটে। যুবকের নাম দীপক কুমার, বাড়ি ওখলা ফেজ-২ এর সঞ্জয় কলোনিতে। তিনি পেশায় নাচের শিক্ষক।জানা গেছে, শখ করে দামি আইফোন কিনেছিলেন দীপক। কিন্তু সময় মতো EMI শোধ করতে পারছিলেন না। সুদের বোঝা বাড়তে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই হতাশা থেকেই যমুনায় ঝাঁপ দিয়ে জীবন শেষ করার সিদ্ধান্ত নেন।সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিলেন হেড কনস্টেবল শিবম ও কনস্টেবল আনন্দ গৌতম। ঝাঁপ দেওয়ার খবর পেয়ে দ্রুত তাঁরা DDMA-র উদ্ধারকারী দল ও ডুবুরিদের নিয়ে নৌকা নিয়ে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁকে কাউন্সেলিং করে পরিবারের হাতে তুলে দেয়।প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রেও আইফোনকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটে। আইফোন কিনে না দেওয়ায় পাহাড় থেকে ঝাঁপ দেয় এক কিশোর, তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বাবা-মাও।দামি ফোনের নেশা কীভাবে প্রাণঘাতী হয়ে উঠছে, তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

Leave a Comment