Home রাজ্যজোলাইবাড়িতে বড় সাফল্য পুলিশের, পাথর বোঝাই লরি থেকে ৩ কোটির ইয়াবা উদ্ধার, আটক ৩

জোলাইবাড়িতে বড় সাফল্য পুলিশের, পাথর বোঝাই লরি থেকে ৩ কোটির ইয়াবা উদ্ধার, আটক ৩

গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান এমসিবি, বাইখোড়া ও জোলাইবাড়ি পুলিশের

by Pravakar Baidya
0 comments 31 views

নিজস্ব প্রতিনিধি, বাইখোড়া, ৩রা সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় ৮০ হাজার ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এমসিবি পুলিশ, বাইখোড়া থানার পুলিশ এবং জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় TR05H1813 নম্বরের একটি পাথর বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।পুলিশের এই বড়সড় অভিযানের খবর ছড়িয়ে পড়তেই জোলাইবাড়ি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কীভাবে এত বিপুল পরিমাণ মাদক লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা এবং বাইখোড়া থানার ওসি অরুণা দাস। মহকুমা পুলিশ আধিকারিক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Comment