নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ৪ সেপ্টেম্বর : প্রতিভা ও সাধনার জোরে যে সাফল্য আসে তারই প্রমাণ দিলেন দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের গুণী গীতিকার উজ্জ্বল ভট্টাচার্য্য। তাঁর লেখা একটি আগমনী গানে এবার কন্ঠ দিলেন জি বাংলা সারেগামাপা সিজন ২০২৪-এর দ্বিতীয় রানার-আপ জনপ্রিয় শিল্পী সুস্মিতা সরকার।জানা গেছে, গানটির সুরারোপ করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সুরকার দেবজিৎ রায়। গানটি রেকর্ডিংয়ের পর গীতিকার উজ্জ্বল ভট্টাচার্য্যের লেখনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শিল্পী সুস্মিতা সরকার। তিনি গীতিকারের সৃষ্টিকে অত্যন্ত হৃদয়স্পর্শী বলে অভিহিত করেছেন।আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এই আগমনী গানটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে S V Creative Studio-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।শান্তিরবাজারের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে রাজ্যের নাম জাতীয় স্তরে তুলে ধরায় উজ্জ্বল ভট্টাচার্য্যকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। তাঁর এই সাফল্য ত্রিপুরার উদীয়মান গীতিকার ও শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।আমরা Net E News পরিবারের পক্ষ থেকে গানটির বিপুল সাফল্য কামনা করি।
ত্রিপুরার গর্ব শান্তিরবাজারের উজ্জ্বল ভট্টাচার্য্য: তাঁর লেখা আগমনী গানে কন্ঠ দিলেন জি বাংলার সারেগামাপা খ্যাত সুস্মিতা সরকার
সুর করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সুরকার দেবজিৎ রায়, মুক্তি পাচ্ছে S V Creative Studio প্রোডাকশনে
10
