Home রাজ্যমাতা ত্রিপুরাসুন্দরীর নাম ব্যবহার করে ফেসবুকে রাজনৈতিক উস্কানি! নিন্দার ঝড়

মাতা ত্রিপুরাসুন্দরীর নাম ব্যবহার করে ফেসবুকে রাজনৈতিক উস্কানি! নিন্দার ঝড়

by Pravakar Baidya
0 comments 9 views

ডেস্ক রিপোর্ট, ত্রিপুরা, ৭ সেপ্টেম্বর: মাতা ত্রিপুরাসুন্দরীর নামে রাজনীতি! ফেসবুকে বিতর্কিত কমেন্ট, ক্ষোভে ভক্তরা | আর কত নিচে নামবে রাজনীতি! এবার মাতা দেবী ত্রিপুরাসুন্দরীর নাম ব্যবহার করেও চলছে নোংরা রাজনীতি! দেবীর নাম দিয়ে ফেসবুকে যত্রতত্র রাজনৈতিক কমেন্ট, দাঙ্গা লাগানোর চেষ্টা!দেখুন এই ছবি। ফেসবুকে “মাতা দেবী ত্রিপুরাসুন্দরী দর্শন” নামে একটি প্রোফাইল থেকে প্রতিটি পোস্টের কমেন্টে করা হচ্ছে রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য।স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, CPIM এর ভয়ে বিজেপি + মথা + আইপিএফটি মিলে এক ঘাটে জল খাচ্ছে – এই ধরনের রাজনৈতিক কমেন্ট করা হচ্ছে মায়ের নাম ব্যবহার করে!প্রশ্ন উঠছে, মাতা ত্রিপুরাসুন্দরী হলেন ত্রিপুরার মানুষের আবেগ, বিশ্বাস। ৫১ পীঠের এক পীঠ। সেই পবিত্র নাম ব্যবহার করে কেন রাজনীতি? এর উদ্দেশ্যটা কী? এক শ্রেণীর অসাধু লোক মায়ের নাম বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে।এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভক্তরা। তাদের বক্তব্য, রাজনীতি করার জন্য অনেক জায়গা আছে, দেব-দেবীর নামকে কেন টানা হচ্ছে? এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে।এখন দেখার বিষয়, এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইম বিভাগ কী ব্যবস্থা নেয়। এই ধরনের ফেক প্রোফাইল বা দেবীর নাম ব্যবহার করে রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল।আপনার কী মনে হয়? মায়ের নাম ব্যবহার করে এই ধরনের রাজনীতি করা কি উচিত?

Leave a Comment