নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ সেপ্টেম্বর: গ্রামীণ পরিবারকে স্বাবলম্বী করতে বড় উদ্যোগ নিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার ভেটেরিনারি ডিসপেন্সারি এবং বগাফা আরডি ব্লকের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক প্রশিক্ষণ কাম প্রাণী বিতরণ শিবির অনুষ্ঠিত হয়।ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তত্ত্বাবধানে এমপিএসবিওয়াই (MPSBY) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকার গরিব ও প্রান্তিক কৃষকদের বিকল্প রোজগারের পথ দেখানো এবং পশুপালনে উৎসাহিত করা।এদিনের শিবিরে বগাফা আরডি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৮ জন নির্বাচিত সুবিধাভোগীর হাতে ৮টি উন্নত জাতের শূকর ছানা তুলে দেওয়া হয়। শুধু বিতরণই নয়, প্রতিটি শূকর ছানার জন্য সরকারি তরফে বীমা বা ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করা হয়েছে, যাতে কোনো কারণে প্রাণীর ক্ষতি হলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে না পড়েন।পাশাপাশি এদিন সুবিধাভোগীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে শূকর (Piggery) ও ছাগল (Goatry) পালন, তাদের খাদ্য, রোগ প্রতিরোধ এবং পরিচর্যা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং বিরচন্দ্র মনু সরকারি শূকর খামারের ইনচার্জ ডক্টর শুভঙ্কর বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, শান্তিরবাজার ভেটেরিনারি ডিসপেন্সারির আধিকারিক সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শুভঙ্কর বৈদ্য বলেন, রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পশুপালনের উপর বিশেষ জোর দিচ্ছে। এই ধরনের প্রকল্প প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে।সরকারের এই উদ্যোগে অত্যন্ত খুশি সুবিধাভোগীরা। তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
শান্তিরবাজারে ৮ জন সুবিধাভোগীকে শূকর ছানা বিতরণ
10
