নিজস্ব প্রতিনিধি,বিলোনিয়া, ১৪ সেপ্টেম্বর: প্রয়াত প্রিয়রঞ্জন দত্তের স্মৃতিকে দীর্ঘদিন মানুষের হৃদয়ে জীবন্ত রাখার লক্ষ্যে তাঁর পুত্র বিক্রম দত্তের( বালি) উদ্যোগে এক স্মরণাঞ্জলি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার ওনাদের নিজ বাসভবনে। অনুষ্ঠানে কবি, লেখক, বিশিষ্ট অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে এবং স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাস, বিশেষ অতিথি প্রাক্তন প্রধানশিক্ষক জগদীশ দেবনাথ, বাসুদেব পাল, প্রাক্তন সিএমও ডা. জগদীশ নমঃ, বিলোনিয়া প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী, বিক্রম দত্তের মা,সহ,সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট কবি ও সাহিত্যপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন বিক্রম দত্ত তাঁর প্রয়াত পিতা প্রিয়রঞ্জন দত্তকে মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজকের সমাজে সন্তানের কর্তব্যবোধের অবক্ষয়ের কারণে যখন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, তখন বিক্রম দত্ত তাঁর পিতার স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিলোনিয়ার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার জন্য বৃত্তি চালু করে তিনি তাঁর পিতার স্মৃতিকে একটি মহৎ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেছেন।গুণীজন সংবর্ধনা কোনো নিছক আনুষ্ঠানিকতা নয়। এর মধ্য দিয়ে প্রয়াত প্রিয়রঞ্জন দত্তের স্মৃতিকে মানুষের হৃদয়ে জাগ্রত রাখার একটি বড় প্রয়াস নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ সমাজে মূল্যবোধ, শ্রদ্ধা ও মানবিকতার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিক্রম দত্ত তাঁর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজের গুণীজনদের একত্রিত করে তাঁদের সংবর্ধনা জানানোর এই ধরনের উদ্যোগ সমাজের আরও মানুষকে শুভ ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে একজন মানুষের স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ না করে শিক্ষা, সমাজসেবা ও গুণীজনদের সম্মান জানানোর মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী করে তোলাই প্রকৃত শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বিক্রম দত্তের এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহত্তর সামাজিক কর্মকাণ্ডের অনুপ্রেরণাহয়েউঠবে।অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যপ্রেমীরা তাঁর স্মৃতিকে কেন্দ্র করে শিক্ষা, সমাজসেবা ও গুণীজনদের সম্মান জানানোর এই মহতী উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
প্রিয়রঞ্জন দত্ত স্মরণাঞ্জলি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
7
