Home রাজ্যনারী শক্তিকে প্রাধান্য দিয়ে শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির দুর্গাপূজার প্রস্তুতি শুরু

নারী শক্তিকে প্রাধান্য দিয়ে শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির দুর্গাপূজার প্রস্তুতি শুরু

by Pravakar Baidya
0 comments 8 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর: শান্তিরবাজারে ১১ লক্ষ টাকা ব্যয়ে ব্যবসায়ী কমিটির দুর্গাপূজা, নেতৃত্বে মহিলা কমিটি | আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তার আগেই শান্তিরবাজারে ব্যবসায়ী কমিটির দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এবছর এক ভিন্ন ভাবনায় পূজার আয়োজন করতে চলেছে শান্তিরবাজার ব্যবসায়ী কমিটি।নারী শক্তিকে সম্মান ও প্রাধান্য দিয়ে এবছর ২০২৬ সালের পূজা সম্পূর্ণভাবে পরিচালনা করছে মহিলা কমিটি। যা শান্তিরবাজার জুড়ে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।এবারের পূজা কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন সাগতা হালদার। তিনি জানান, শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির পূজা প্রতিবছরই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। সেই ধারা বজায় রেখে এবছরও বড় আয়োজন করা হয়েছে। এ বছরের পূজার মোট বাজেট প্রায় ১১ লক্ষ টাকা। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে পূজা মণ্ডপ। ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেছে। মণ্ডপের পাশাপাশি প্রতিমা এবং আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে।পূজা উপলক্ষে চার দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পূজা উদ্বোধনের দিন গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। মহাষ্টমীতে থাকছে বিশেষ মহাপ্রসাদ হিসেবে খিচুড়ি ভোগ বিতরণ। এ বছর সপ্তমী দুই দিন পড়েছে, তাই চার দিনই বিভিন্ন শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে নানা প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরেও সবাই যেন একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে পারেন, সেটাই তাদের লক্ষ্য। এই পূজার মাধ্যমে সমাজে সম্প্রীতি, ঐক্য ও নারী শক্তির বার্তা পৌঁছে দিতে চায় ব্যবসায়ী কমিটি।নারীদের দ্বারা পরিচালিত এই পূজাকে ঘিরে ইতিমধ্যেই শান্তিরবাজার জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Comment