Home রাজ্যগভীর রাতে উদয়পুরে অলৌকিক কান্ড! তিন রাস্তার মোড়ে মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত ক্রিয়া মহিলার!

গভীর রাতে উদয়পুরে অলৌকিক কান্ড! তিন রাস্তার মোড়ে মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত ক্রিয়া মহিলার!

by Pravakar Baidya
0 comments 88 views

উদয়পুর, ২০ সেপ্টেম্বর :  গভীর রাতে উদয়পুরে দেখা গেল এক অলৌকিক কান্ড!উদয়পুর জামতলা টাউন হল সংলগ্ন এলাকায় তিন রাস্তার মোড়ে চারদিকে মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত ক্রিয়াকলাপ করতে দেখা গেল এক মহিলাকে।জানা গেছে, শনিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে এই দৃশ্য দেখা যায়। এত রাতে শহরের রাজপথে এমন অদ্ভুত কান্ড দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। অনেকেই ভয় পেয়ে যান।স্থানীয়দের একাংশের দাবি, তন্ত্র-মন্ত্রের কার্যকলাপ চলছিল। আবার কারও মতে, অকারণে প্রদীপ জ্বালানো হচ্ছিল।উল্লেখ্য, জায়গাটি উদয়পুর টাউন হলের সামনে এবং বামদলের দলীয় পার্টি অফিসের ঠিক সামনে। তিন রাস্তার মিলনস্থলে রাতের অন্ধকারে এমন ঘটনায় কৌতূহল আরও বেড়েছে।অন্যদিকে, বিগত কয়েকদিন ধরে গোটা উদয়পুর শহর জুড়ে একের পর এক দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর ঠিক তখনই শহরের প্রাণকেন্দ্রে রাতের বেলা চারদিকে মোম জ্বালিয়ে এই মহিলার বিশেষ আয়োজন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।ঠিক কি কারণে, কিসের জন্য এই আয়োজন করছিলেন সেই মহিলা? আসলেই কি অলৌকিক কিছু করার প্রয়াস, নাকি লোকজনকে ভয় দেখানোর ফন্দি? বিষয়টি নিয়ে গোটা উদয়পুর জুড়ে এখন জোর চর্চা।

Leave a Comment