Home রাজ্যবিরোধী দলনেতার ছবি বিকৃত করে কুরুচিকর পোস্ট, বাইখোরা থানায় এফআইআর টিওয়াইএফ-এর

বিরোধী দলনেতার ছবি বিকৃত করে কুরুচিকর পোস্ট, বাইখোরা থানায় এফআইআর টিওয়াইএফ-এর

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করার প্রতিবাদে রবিবার বাইখোরা থানায় এফআইআর দায়ের করল উপজাতি যুব ফেডারেশন (TYF) শান্তিরবাজার বিভাগীয় কমিটি।সংগঠনের অভিযোগ, “দিমাগী নকশাল” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিরোধী দলনেতার ছবির সঙ্গে অন্য একটি ছবি যুক্ত করে আপত্তিকর পোস্ট করা হয়েছে। এই ঘটনাকে ন্যক্কারজনক ও ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেছে সংগঠন।এদিন থানায় এফআইআর দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ শান্তিরবাজার বিভাগীয় কমিটির সভাপতি পূর্ণচন্দ্র ত্রিপুরা বলেন, এই ধরনের কুরুচিকর পোস্ট সমাজে ঘৃণা ছড়াচ্ছে। অবিলম্বে ওই ফেসবুক অ্যাকাউন্টের এডমিনকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুধু বাইখোরা থানায় নয়, রাজ্যের প্রতিটি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি রাজ্যের সকল এসডিপিও, এসপি এবং ডিজিপির কাছেও এফআইআরের প্রতিলিপি জমা দেওয়া হবে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিওয়াইএফ নেতা নিউমঙ মগ, বিকাশ ত্রিপুরা, পরেন্দ্র ত্রিপুরা ও থৈক্য মগ সহ অন্যান্যরা।

Leave a Comment