ডেস্ক রিপোর্ট, ত্রিপুরা, ৯ সেপ্টেম্বর: একে একে সবাই চলে যাচ্ছে ৮০ দশকে! হ্যাঁ, ঠিকই শুনছেন।সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিং এআই এর ৮০ দশকের ছবি। আর এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-বিধায়করা।
সম্প্রতি ফেসবুকে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা নিজের ৮০ দশকের এআই ছবি শেয়ার করে লিখেছেন, “The 80’s Trend… Rewinding the Tape!” মুহূর্তেই সেই ছবি ভাইরাল ।
পিছিয়ে নেই শিক্ষামন্ত্রী রতন লাল নাথও। তিনিও তার ৮০ দশকের ক্লাসিক লুকে ছবি পোস্ট করে লিখেছেন, “Going with the 80s trend vibe…”
অন্যদিকে বিধায়িকা কল্যাণী রায়ও “The 80s classic” ক্যাপশনে তার পুরনো দিনের লুকে ছবি শেয়ার করেছেন।
শুধু নেতা-মন্ত্রীরাই নন, রাজ্যের আপামর জনগণও এই ট্রেন্ডে মেতে উঠেছে। ফেসবুক খুললেই এখন শুধু ৮০ দশকের নস্টালজিয়া।
আপনি এই ট্রেন্ডে অংশ নিয়েছেন কি? কমেন্টে জানান।

