শান্তিরবাজার প্রতিনিধি, ১৮ জুলাই: শান্তির বাজার মহকুমার মনপাথর বাজারে প্রত্যেক শনিবার সাপ্তাহিক বাজার হাটবসে। এইবাজারটি নেশার স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এইবাজারকে কেন্দ্রকরে নেশাসেবনের জন্য রাজ্যোর বিভিন্নপ্রান্তথেকে লোকসমাগমঘটে। রাজ্যসরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠনকরতে। বিগতদিনে শান্তির বাজার থানায় অনেক ওসি এসেছে কিন্তু মনপাথর বাজারে অভিযান চালানোর মতো সৎসাহস কেউ দেখাতে পারেননি। বর্তমানসময়ে শান্তির বাজার থানার দায়িত্বে থাকা ওসি রাজুদত্ত অভিযান চালিয়েছে। অভিযান চালালেও জনরোশে পুলিশকে ব্যার্থ হয়েফিরে আসতে হয়েছে। শনিবার মনপাথর সাপ্তাহিক বাজারে অভিযান চালায় শান্তির বাজার থানার পুলিশ। ওসি রাজুদত্তের উদ্দ্যোগে এই অভিযান চালানোহয়। অভিযানের মাধ্যমে একটি অটো থেকে বিপুল পরিমানে দেশী মদ ও বিলেতি মদ উদ্ধার করাহয়। কিন্তু এই অভিযানের বিষয়ে জানতেপেরে স্থানীয় জনজাতি মহিলারা পুলিশের উপর চোওড়া হয়। সকলেমিলে পুলিশের কাছথেকে উদ্ধার হোওয়া নেশাসামগ্রীগুলো ছিনিয়েনিয়েযায়। কিছু অংশের লোকজনের সাহায্যার্থে মনপাথর বাজারে প্রতিটি হোটেলে ও প্রকাশ্যে বিভিন্নজায়গায় নেশাসামগ্রী সেবন ও বিক্রিকরাহয়। কিন্তু এইসকল বিষয়ে জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে দক্ষিন জেলার পুলিশ সুপার। অভিঞ্জমহলের দাবী পুলিশ সঠিকভাবে পদক্ষেপ গ্রহনকরলে এইবাজারকে নেশামুক্ত বাজার হিসাবে গঠনকরতে পারবে। সকলে চাইছে ওসি রাজু দত্ত যে পদক্ষেপ গ্রহনকরেছে তা সঠিকভাবে বাস্তবায়নে দক্ষিনজেলার পুলিশ সুপার ও রাজ্যের আরক্ষাদপ্তরের আধিকারিকরা যেন সঠিকপদক্ষেপ গ্রহনকরে। নাহলে প্রতিনিয়ত মনপাথর বাজারথেকে নেশাকবলে আশক্তহয়ে লোকজনেরা বিপদেরমুখে চলেযাব। রাজ্যসরকারের ডাকেসারাদিয়ে নেশামুক্ত ত্রিপুরা গঠনে যেন আরক্ষাপ্রসাশন সঠিকপদক্ষেপ গ্রহনকরে তারই আহব্বান জানান শুভবুদ্ধী সম্পন্ন লোকজনেরা। এখন দেখার বিষয় মনপাথর বাজারে নেশার রমরমা ব্যাবসা বন্ধকরতে আরক্ষাপ্রসাশন কতটুকু সক্ষমহন।
মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে গিয়ে ব্যার্থহয়ে ফিরে আসতে হলো আরক্ষা প্রসাশনকে।
43
