Home রাজ্যশান্তিরবাজারে ৩০০ জন ব্রতী নিয়ে গন্জের টিলায় বিপত্তারিণী পূজার আয়োজন ।

শান্তিরবাজারে ৩০০ জন ব্রতী নিয়ে গন্জের টিলায় বিপত্তারিণী পূজার আয়োজন ।

by Pravakar Baidya
0 comments 12 views

শান্তিরবাজার প্রতিনিধি, ১৮ জুলাই: শান্তিরবাজারের বগাফা ব্লক সংলগ্ন গঞ্জের টিলায় প্রতি বছরের ন্যায় এই বছরও অত্যন্ত ধুমধামের সাথে আয়োজিত হয়েছে মা বিপত্তারিণী পূজা। চার দিনব্যাপী আয়োজিত এই পূজা ও মেলাকে কেন্দ্র করে স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছর তারা পূজার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। পূজায় ৩০০ জন ব্রতী নিষ্ঠার সাথে ব্রত পালন করছেন।পূজার পাশাপাশি প্রতিদিন হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, যা পুরো এলাকাকে ভক্তিপূর্ণ করে তুলেছে।স্থানীয়দের মধ্যে গভীর বিশ্বাস রয়েছে যে, এই বিপদ নাশিনী মন্দিরে মা বিপত্তারিণীর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করলে মা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। এই অমোঘ বিশ্বাসের কারণেই পূজার দিনগুলোতে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।আয়োজকরা জানিয়েছেন, চার দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে পূজার কার্যক্রম সমাপ্ত হবে ।

Leave a Comment