26
আগরতলা, ১৯ জুলাই: চাঞ্চল্য ছড়ালো এডি নগরে। ভাড়া বাড়িতে বয়ফ্রেন্ডের ঘর থেকে উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ।জানা গেছে, *রবিবার সন্ধ্যারাতে* এডি নগর টিভি টাওয়ার সংলগ্ন *৪ নং গলির মানিক ভৌমিকের বাড়ি* থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত যুবতীর নাম *অস্মিতা রিয়াং*। বয়স *২১ বছর*। ঘটনার পরপরই অস্মিতার *বয়ফ্রেন্ড জিমি হালামকে* আটক করেছে *এডি নগর থানার পুলিশ*। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
