Home অপরাধএডি নগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ, গ্রেফতার বয়ফ্রেন্ড

এডি নগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ, গ্রেফতার বয়ফ্রেন্ড

এডি নগর টিভি টাওয়ার সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম অস্মিতা রিয়াং, বয়স ২১

by Pravakar Baidya
0 comments 31 views

আগরতলা, ১৯ জুলাই: চাঞ্চল্য ছড়ালো এডি নগরে। ভাড়া বাড়িতে বয়ফ্রেন্ডের ঘর থেকে উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ।জানা গেছে, *রবিবার সন্ধ্যারাতে* এডি নগর টিভি টাওয়ার সংলগ্ন *৪ নং গলির মানিক ভৌমিকের বাড়ি* থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত যুবতীর নাম *অস্মিতা রিয়াং*। বয়স *২১ বছর*। ঘটনার পরপরই অস্মিতার *বয়ফ্রেন্ড জিমি হালামকে* আটক করেছে *এডি নগর থানার পুলিশ*। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment