Home রাজ্যত্রিপুরার ডিজিপি অনুরাগ ধানকর পুলিশ সদর দপ্তরে মৃত অবস্থায় উদ্ধার, শোকের ছায়া রাজ্যে

ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধানকর পুলিশ সদর দপ্তরে মৃত অবস্থায় উদ্ধার, শোকের ছায়া রাজ্যে

অফিস কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর জিবি হাসপাতালে মৃত ঘোষণা। ঘটনার তদন্ত শুরু, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা।

by Pravakar Baidya
0 comments 24 views

আগরতলা, ২০ জুলাই : এই মুহূর্তের সবচেয়ে মর্মান্তিক সংবাদ। ত্রিপুরা পুলিশ প্রশাসনে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার দুপুরে আগরতলার পুলিশ সদর দপ্তরে নিজের অফিস কক্ষ থেকে রাজ্য পুলিশের মহাপরিচালক ১৯৪ ব্যাচের আইপিএস অফিসার অনুরাগ ধানকরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে জিবি পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও সরকারিভাবে চূড়ান্ত কিছু জানানো হয়নি। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।ঘটনার খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা পুলিশ সদর দপ্তর ও হাসপাতালে ছুটে যান। ২০২৫ সালের মে মাসে অনুরাগ ধানকর ত্রিপুরার ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ত্রিপুরা পুলিশ ছাড়াও সিবিআই, বিএসএফ, সিআইএসএফ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ আধিকারিক হিসেবে তাঁর যথেষ্ট সুনাম ছিল।কোনো রাজ্যের কর্মরত ডিজিপির এমন আকস্মিক প্রয়াণ অত্যন্ত বিরল ঘটনা। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।এই আকস্মিক প্রয়াণে গোটা ত্রিপুরা পুলিশ বাহিনী ও প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment