চড়িলাম, ২০ জুলাই : স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও ১০ বছরের শিশু সন্তানকে হত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চড়িলাম কৃষ্ণ সংঘ এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ভুক্তভোগী গৃহবধূর নাম ববিতা দেবনাথ। অভিযুক্ত স্বামীর নাম বিকাশ দেবনাথ। ববিতা দেবনাথের অভিযোগ, বিয়ের পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন। বর্তমানে বিড়ি বেঁধে দুই সন্তানের পড়াশোনা ও সংসার চালাচ্ছেন তিনি।তার আরও অভিযোগ, এর আগেও একাধিকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। সম্প্রতি স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগও তোলেন তিনি। বর্তমানে তিনি ও তার দুই নাবালক সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
গভীর রাতে স্বামীর হামলা: স্ত্রী ও শিশু সন্তানকে খুনের চেষ্টার অভিযোগ, চড়িলামে চাঞ্চল্য
দ্বিতীয় বিয়ের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ ভুক্তভোগীর। বাপের বাড়িতে আশ্রয় নিয়ে নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ।
14
