Home রাজ্যঐতিহ্যবাহী খার্চি উৎসব ২০২৬-এর শুভ সূচনা, উপস্থিত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা:

ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২০২৬-এর শুভ সূচনা, উপস্থিত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা:

by Pravakar Baidya
0 comments 7 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২২ জুলাই : ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি উৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। বুধবার সকালে আগরতলার খয়েরপুরের চৌদ্দ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সর্বাঙ্গীণ উন্নয়নের কামনা করেন। তিনি বলেন, খার্চি উৎসব ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগামী সাত দিন ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment