Home রাজ্যরথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্রকরে একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতেনিলো বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি।

রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্রকরে একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতেনিলো বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি।

by Pravakar Baidya
0 comments 21 views

নিজস্ব প্রতিনিধি,বাইখোরা, ২২জুলাই: বাইখোরা ইস্কন পরিচালিত প্রভুজির উদ্দ্যোগের প্রতিনিয়ত মন্দিরে নানান ধর্মীয় কর্মসূচী অনুষ্ঠীত করাহয়। এই ধর্মীয় কর্মসূচীর মাঝে মন্দিরের প্রভুজির উদ্দ্যোগে নানান সামাজিক কর্মসূচী অনুষ্ঠীত করাহয়। মন্দিরের প্রধানপুরহিত করুনেশ্বর মাধব দাসের উদ্দ্যোগে অন্যান্যবছরেরন্যায় এইবছরও বাইখোড়ায় বিশাল আকারে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়। রথযাত্রা অনুষ্ঠান থেকে শুরুকরে উল্টোরথ পর্যন্ত মাসির বারিতে চলে নানান ধর্মীয় অনুষ্ঠান। এইরথযাত্রা থেকে শুরু করে উল্টোরথ পর্যন্ত বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে ও মাসির বাড়ীতে ব্যাপকহারে ভক্তদের সমাগমঘটে। এই রথযাত্রা অনুষ্ঠানে যেসকল লোকজন অসুস্থতার জন্য অংশগ্রহনকরতে পারেননি তাদের সুস্থতা কামনাকরে একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতে নেওয়াহয়। বুধবার মন্দিরের সকল প্রভুজিরা একত্রিত হয়ে স্থানীয় জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রুগি, রুগির আত্মীয় পরিজন ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভগবান জগন্নাথের প্রসাদ পৌঁছে দেন। এছারা মন্দিরের প্রভুজির উদ্দ্যোগে স্থানীয় অনাথ আশ্রমের শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরন করাহয়। মূল লক্ষ্য যাতে করে সকলে ভগবান জগন্নাথের কৃপালাভকরে। ভগবান জগন্নাথের দূত হয়ে সকলের কাছে পৌঁছেযাচ্ছে মন্দিরের প্রভুজিরা। আজকের দিনে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রার প্রসাদপেয়ে খোবই আনন্দিত সকলে। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধবদাস।

Leave a Comment