নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ জুলাই: বিরোধী দল সিপিআইএম-এর বিজেপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের আগমনকে কেন্দ্র করে শান্তিরবাজারে বিজেপির পক্ষ থেকে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।প্রচার মিছিল শেষে শান্তিরবাজার বাজারে এক বাজার সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সিপিআইএম-এর অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, মন্ডল সহ-সভাপতি পার্থ পাটারি, শান্তিরবাজার মন্ডলের প্রাক্তন সম্পাদক মম্বু মগ, করুনা রিয়াং, জনজাতি রাজ্য কমিটির প্রাক্তন সদস্য সহ দলের অন্যান্য কার্যকর্তারা।সভায় বক্তারা বলেন, জনগণ বিজেপির উন্নয়নের পাশে আছে এবং মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবে না।
