Home ত্রিপুরাবিধায়ক উন্নয়ন তহবিল থেকে শান্তিরবাজারের ৫টি এডিসি ভিলেজে সামগ্রী বিতরণ

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে শান্তিরবাজারের ৫টি এডিসি ভিলেজে সামগ্রী বিতরণ

by Pravakar Baidya
0 comments 7 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ জুলাই: শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এডিসি এলাকার জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং। তারই ধারাবাহিকতায় শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিধায়কের উন্নয়ন তহবিল থেকে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের ৫টি এডিসি ভিলেজে বেনিফিসিয়ারি নির্ধারণ করে ডেকোরেটর সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে সামগ্রী তুলে দেন। তিনি বলেন, এই সামগ্রীগুলির মাধ্যমে এডিসি এলাকার মানুষজন স্বনির্ভর হয়ে উঠবে এবং আর্থিক দিক থেকে লাভবান হবে।বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ। উপকৃতরা বিধায়ক প্রমোদ রিয়াং-এর এই প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং বিভিন্ন প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

Leave a Comment