12
বিশালগড়, ৩ আগস্ট: জানা গেছে বিশালগড় ১ নং গৌতম নগরে সোমবার বিকেলে প্রাক্তন পুলিশের এসআই প্রদীপ কুমার ঘোষের দোকানে পুলিশ আচমকাই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ প্রাক্তন পুলিশের এএসআই কে আটক করে থানায় নিয়ে আসার খবর শুনে ছুটে আসেন ওনার ছেলে পরবর্তী সময়ে পুলিশের ইজ্জত বাঁচাবার জন্য বিশালগড় থানার পুলিশকর্মীরা, প্রাক্তন এসআই পুলিশ কর্মী প্রদীপ কুমার ঘোষ কে আটক না করে উনার ছেলেকে থানায় তুলে নিয়ে আসেন। এই হলো পুলিশের আসল চরিত্র। কোথায় আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন।
