Home ত্রিপুরাক্যান্সার আক্রান্ত রোগীর জমিতে ধানের চারা রোপন করল কৃষাণ মোর্চা, পাশে থাকার বার্তা সত্যব্রত সাহার

ক্যান্সার আক্রান্ত রোগীর জমিতে ধানের চারা রোপন করল কৃষাণ মোর্চা, পাশে থাকার বার্তা সত্যব্রত সাহার

by Pravakar Baidya
0 comments 37 views

নিজস্ব প্রতিনিধি,জোলাইবাড়ী, ৪ আগস্ট:মানুষের পাশে থাকা এবং সেবাই সংগঠন এই আদর্শকে সামনে রেখে ফের নজির গড়ল দক্ষিণ ত্রিপুরা জেলা কৃষাণ মোর্চা। দক্ষিণ ত্রিপুরা জেলার ৩৮ জোলাইবাড়ী মন্ডলের অন্তর্গত ২৬ নং বুথে ক্যান্সার আক্রান্ত এক গরীব রোগীর প্রায় ২ কানি জমিতে ধানের চারা রোপন করলেন কৃষাণ মোর্চার কর্মী-সমর্থকরা।জানা গেছে, ওই রোগী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি নিজের জমিতে কাজ করতে পারছিলেন না। এই খবর পেয়ে দক্ষিণ ত্রিপুরা কৃষাণ মোর্চার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আজ ধানের চারা রোপনের কাজ করা হয়।এই সেবামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, রাজ্য কমিটির সভাপতি সম্ভু মানিক , ৩৮ জোলাইবাড়ী মন্ডল কৃষাণ মোর্চার মন্ডল সভাপতি জয়দেব দত্ত, ৩৮ জোলাইবাড়ী মন্ডল সভাপতি সুজিত দত্ত এবং ভারতীয় জনতা পার্টির দক্ষিণ ত্রিপুরা সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দাস। এছাড়াও মন্ডলের কৃষাণ মোর্চার অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত থেকে এই কাজে হাত লাগান।আজকের এই কর্মসূচি নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা বলেন:”এলাকার সবার পাশে সবসময় কৃষাণ মোর্চা আছে, পাশে থাকবে।আগেও আমরা এমন কাজ করেছি, ভবিষ্যতেও এমন কাজ করব।যারা অসুস্থ, যারা কাজ করতে পারে না তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”স্থানীয় মানুষজন কৃষাণ মোর্চার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের কথায়, রাজনৈতিক দল শুধু ভোটের সময় নয়, মানুষের বিপদের দিনেও পাশে থাকতে পারে তার প্রমাণ আজকের এই ঘটনা।কৃষাণ মোর্চার নেতৃত্ব জানান, আগামীতেও জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের সমাজসেবামূলক কাজ চলবে।

Leave a Comment