Home ত্রিপুরাত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত

by Pravakar Baidya
0 comments 26 views

সাব্রুম, ৮ আগস্ট: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার সাব্রুমের রিভিলুদা বাংলোতে অনুষ্ঠিত এক সভায় নতুন জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি শ্রী বিজয় পাল এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুনীল দেবনাথ-এর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সদস্যদের নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক শ্রী প্রতাপ বণিক।

 

banner

নবগঠিত দক্ষিণ জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী স্বপন দাস। সহ-সভাপতি পদে রয়েছেন শ্রী সজল কান্তি বৈদ্য ও শ্রী প্রতাপ বণিক। সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী কেশব দেবনাথ। সহ-সম্পাদক পদে রয়েছেন শ্রী প্রসেনজিৎ বৈদ্য ও শ্রী সুকান্ত বসু। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী বিশ্বেশ্বর মজুমদার।

 

এছাড়াও কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রী সমীর দেবনাথ, শ্রী সঞ্জয় মুরাসিং, শ্রী তপন রায় এবং শ্রী অস্মিতা রায়চৌধুরী।

 

সভায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষিণ জেলার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

 

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের নীতি ও আদর্শকে সামনে রেখে সাংবাদিকদের স্বার্থে কাজ করার পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় উপস্থিত রাজ্য নেতৃত্ব নবগঠিত দক্ষিণ জেলা কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

Leave a Comment