নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ আগস্ট: শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ভুগছে শান্তিরবাজার মহকুমার বহু বছরের পুরনো নারাফাং হাই স্কুল। প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করলেও মৌলিক দুইটি সমস্যায় জেরবার স্কুল কর্তৃপক্ষ।স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের সবচেয়ে বড় সমস্যা হলো বাউন্ডারি ওয়াল না থাকা। বাউন্ডারি ওয়াল না থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভোগেন শিক্ষক এবং অভিভাবকরা। বহিরাগতদের অবাধ যাতায়াতের ফলেও পঠন-পাঠনে বিঘ্ন ঘটছে।এর পাশাপাশি রয়েছে তীব্র শিক্ষক স্বল্পতার সমস্যা। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নির্দিষ্ট বিষয়ের ক্লাস ঠিকমতো হচ্ছে না। এর ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক।প্রধান শিক্ষক আরও বলেন, “স্কুলের সবচেয়ে বড় সমস্যা হলো বাউন্ডারি ওয়াল নেই। আর শিক্ষকও কম। এই দুটো সমস্যা দ্রুত সমাধান হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ আরও ভালো হবে।”দ্রুত এই দুই সমস্যার সমাধান করে স্কুলের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এখন শিক্ষা দপ্তর কবে এই বিষয়ে নজর দেয় সেটাই দেখার।
শিক্ষক ও বাউন্ডারি ওয়ালের অভাবে ভুগছে শান্তিরবাজারের নারাফাং হাই স্কুল, দ্রুত সমাধানের দাবি প্রধান শিক্ষকের
8
