Home ত্রিপুরাশান্তিরবাজারে কুকুর বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো

শান্তিরবাজারে কুকুর বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো

by Pravakar Baidya
0 comments 36 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১২ আগস্ট: বুধবার সকাল ৫টা নাগাদ শান্তিরবাজার সূগার মিল স্থিত ফায়ার সার্ভিসের সামনে জাতীয় সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এক পথ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে একটি ব্যাটারি চালিত অটো। জানা যায়, শান্তিরবাজার থেকে ছেড়ে আসা অটোটি সূগার মিল এলাকায় পৌঁছতেই আচমকা রাস্তার মাঝে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে অটো চালক স্টিয়ারিং ঘোরাতেই গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তারা উদ্ধার কাজে নেমে অটো চালককে উদ্ধার করে। আহত অবস্থায় চালককে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত অটো চালকের নাম নেপাল নমঃ (৫০)। স্থানীয়রা বলছেন, সকালের দিকে এই রাস্তায় কুকুর, গরু হঠাৎ করে চলে আসার ঘটনা প্রায়ই ঘটে। এর ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে।

Leave a Comment