নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১২ আগস্ট: নবনির্বাচিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়কে ফুলের অভ্যর্থনায় স্বাগত জানিয়ে সংবর্ধনা প্রদান করা হলো শান্তিরবাজার বিজেপি মন্ডল কার্যালয়। শান্তিরবাজার মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার জেলা ও মহকুমা স্তরের নেতৃত্ব, কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক এবং শান্তিরবাজার কৃষাণ মোর্চার মণ্ডল সভাপতি দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকরা।
নবনির্বাচিত রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা সহ উপস্থিত নেতৃত্বরা। অনুষ্ঠানে কৃষকদের স্বার্থে কৃষাণ মোর্চার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তরে কৃষকদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
21
previous post
