ডেস্ক রিপোর্ট, দিল্লী, ২সেপ্টেম্বর: ফের আন্দোলনের পথে ককরোচ জনতা পার্টি ওরফে সিজেপি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে বিশাল শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছে দলটি।মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সিজেপি-র জাতীয় মুখপাত্র সৌরভ দাস এই কর্মসূচি ঘোষণা করেন।তিনি জানান, শিক্ষক দিবসের দিন, অর্থাৎ ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে।কী ছিল পুরনো ঘটনা?সৌরভ দাস জানান, নিট কেলেঙ্কারির প্রতিবাদে গত মাসে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে ধর্নায় বসেছিল সিজেপি। তাদের তিনটি মূল দাবি ছিল -১. নিট কেলেঙ্কারির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে।
২. ২০ জুলাই সংসদ অভিযানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে।
৩. যে সব নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে।সিজেপি-র দাবি, ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন এবং এরপর কেন্দ্রের সঙ্গে তাদের বৈঠক হয়। কেন্দ্র সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তারা ধর্না প্রত্যাহার করে নেয়।কেন ফের আন্দোলন?সিজেপি-র অভিযোগ, সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। এফআইআর প্রত্যাহার বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র কোনো পদক্ষেপ করেনি।এ প্রসঙ্গে সৌরভ দাস বলেন, “ভারত সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে চায় কি না, তা নিয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে।”তিনি আরও জানান, এই মিছিলের সামনের সারিতে থাকবেন আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা এবং সংসদ অভিযানের সময় পুলিশি অত্যাচারের শিকার হওয়া ব্যক্তিরা।রাজনৈতিক মহলের মতে, ৫ সেপ্টেম্বরের এই মিছিলকে কেন্দ্র করে দিল্লির রাজনীতি ফের উত্তপ্ত হতে পারে।
আবার পথে সিজেপি, ৫ সেপ্টেম্বর দিল্লিতে বড় মিছিলের ডাক
কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, নেতৃত্বে থাকবেন নিট পরীক্ষার্থীদের পরিবার
5
