Home ত্রিপুরাসামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়লো দক্ষিণ ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটররা I

সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়লো দক্ষিণ ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটররা I

by Pravakar Baidya
0 comments 0 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ আগস্ট : বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের নামে যখন অশ্লীলতা, শরীর প্রদর্শন এবং অশ্রাব্য গালিগালাজের ছড়াছড়ি, ঠিক তখনই সামাজিক দায়বদ্ধতার এক অনন্য এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো দক্ষিণ ত্রিপুরার একঝাঁক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর।ভিউজ কামানোর ইঁদুর দৌড় থেকে বেরিয়ে এসে মানবতার সেবায় এগিয়ে এলো দক্ষিণ ত্রিপুরার পরিচিত সংগঠন “একসাথে এগিয়ে চলো”।রবিবার এই গ্রুপের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনোরমা শিশু নিকেতন কেন্দ্রে এক বিশেষ সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।এদিন সকালে “একসাথে এগিয়ে চলো” গ্রুপের সকল সদস্যরা একত্রিত হয়ে পৌঁছে যান ওই অনাথ আশ্রমে। সেখানে থাকা অনাথ ও সুবিধাবঞ্চিত কচিকাঁচা শিশুদের হাতে তারা তুলে দেন ফল, মিষ্টি, নতুন জামা-কাপড় এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল তাদের মূল লক্ষ্য।শুধু শিশুরাই নয়, মানবিকতার পরিচয় দিয়ে ওই আশ্রমে থাকা দুইজন অসহায় বৃদ্ধা মায়ের হাতেও নতুন শাড়ি তুলে দেন তারা।অনুষ্ঠানে মনোরমা শিশু নিকেতনের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের নিরলস পরিশ্রমের জন্য উত্তরীয় পরিয়ে বরণ করে সম্মান জানানো হয়।এই মহতী উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শান্তিরবাজার সহ গোটা দক্ষিণ ত্রিপুরা জুড়ে প্রশংসার জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “বর্তমানে ত্রিপুরায় হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শুধু শরীর দেখিয়ে আর গালিগালাজ করে ভাইরাল হতে চায়। তাদের ভিড়ে এই তরুণরা যে কাজ করলো, তা সত্যিই প্রশংসার যোগ্য। রাজ্যের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের এদের থেকেই শিক্ষা নেওয়া উচিত।”মনোরমা শিশু নিকেতন কর্তৃপক্ষও এই গ্রুপের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এভাবে অসহায়দের পাশে থাকার আহ্বান জানান।

Leave a Comment