Home খেলাধুলাবাইখোরায় শুরু হলো TCA আয়োজিত ওমেন্স সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট

বাইখোরায় শুরু হলো TCA আয়োজিত ওমেন্স সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শান্তিরবাজার বনাম বিলোনিয়া

by Pravakar Baidya
0 comments 21 views

বাইখোরা, ৩রা সেপ্টেম্বর: ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (TCA) আয়োজিত ওমেন্স সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো আজ থেকে। দক্ষিণ ত্রিপুরার বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল – শান্তিরবাজার মহকুমা বনাম বিলোনিয়া মহকুমা। সকাল থেকেই খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।এদিকে প্রত্যেক বছরের মতো এবারও শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিনিয়র ওমেন্স টিমকে আনুষ্ঠানিকভাবে দলীয় জার্সি প্রদান করা হয়।এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অসীম কান্তি মিত্র, সম্পাদক সাধু মগ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।এদিন সভাপতি ও সম্পাদক জানান, “প্রত্যেক বছর শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বহু মহিলা ক্রিকেটার ত্রিপুরা রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পান। প্রত্যেক বছর নতুন নতুন ক্রিকেটারের আগমন হচ্ছে, যা শুধু ক্রিকেটারদের জন্যই সৌভাগ্যের নয়, গোটা শান্তিরবাজারের ক্রিকেটের জন্যই এক খুশির বার্তা।”

Leave a Comment