Home রাজ্যবাম বিধায়কের বক্তব্যের প্রতিবাদে বড়জলায় বিজেপির সাংবাদিক সম্মেলন:

বাম বিধায়কের বক্তব্যের প্রতিবাদে বড়জলায় বিজেপির সাংবাদিক সম্মেলন:

by Pravakar Baidya
0 comments 4 views

আগরতলা প্রতিনিধি ,  ৯ সেপ্টেম্বর: বুধবার ৪-বড়জলা বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ।
এদিন রাজীব ঘোষ অভিযোগ করেন, বাম বিধায়ক সুদীপ সরকার বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং সামাজিক সংগঠন ও ক্লাবকে কটূক্তি করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রদেশ সভাপতির উপস্থিতিতে আয়োজিত যোগদান সভায় কর্মীদের বলপূর্বক যোগদান করানো হয়েছে বলে বাম বিধায়ক যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
মণ্ডল সভাপতি আরও বলেন, বিজেপির জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আগামী দিনেও বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে এক যোগদানকারী জানান, তিনি দীর্ঘদিন সিপিআইএমের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বিজেপির জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়েই তিনি বিজেপিতে যোগদান করেছেন। একইসঙ্গে বাম বিধায়কের বক্তব্যও খণ্ডন করেন তিনি।

Leave a Comment