Home রাজ্যশান্তির বাজার সংগ্রামা মেলা থেকে ফের অটো নিখোঁজ, দুশ্চিন্তায় যুবক

শান্তির বাজার সংগ্রামা মেলা থেকে ফের অটো নিখোঁজ, দুশ্চিন্তায় যুবক

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর: মনুবাজার সংগ্রামা মেলায় গিয়ে ফের অটো হারিয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন এক যুবক। নিখোঁজ অটোটি তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। অটোটি উদ্ধারে প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন যুবক।
জানা যায়, দক্ষিণ জোলাইবাড়ি এলাকার বাসিন্দা অভিজিৎ ভৌমিক, পিতা নিতাই ভৌমিক, পেশায় রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর অটোর নম্বর TR03 D 2512। ব্যবসার কাজে নিজের অটো নিয়ে তিনি মনুবাজারের সংগ্রামা মেলায় গিয়েছিলেন। মেলা প্রাঙ্গণ থেকে কোনও এক সময় অটোটি নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পর বিষয়টি জানিয়ে মনুবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিৎ ভৌমিক। অভিযোগের পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অটোর কোনও সন্ধান না মেলায় হতাশ হয়ে পড়েছেন তিনি।
অভিজিৎ জানান, অটোটি তাঁর আয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে অটোটি হারিয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবেও সমস্যার মুখে পড়েছেন। দ্রুত অটোটি খুঁজে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।
এদিকে, বিষয়টি জানার পর শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত অটো মালিককে দ্রুত অটো উদ্ধারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অটোটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার জন্য পুলিশি তৎপরতাও শুরু হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সমস্যার কথা তুলে ধরে দ্রুত অটোটি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন অটোচালক অভিজিৎ ভৌমিক।

Leave a Comment