34
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর: বগাফা ব্লকে জনজাতি দিদিদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিল ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর।
শুক্রবার বগাফা ব্লকের অধীন কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতে ৬৫ জন জনজাতি দিদির হাতে Yarn সুতা বিতরণ করা হয়। বগাফা ব্লকের মোট ৮ টি গ্রাম পঞ্চায়েতে ৩২০ জন Beneficiary এই প্রকল্পের সুবিধা পাবেন। এদিন কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েত থেকে এই বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সরকার, উপ-প্রধান তপন মজুমদার, পঞ্চায়েত সমিতির সদস্য বাবুল নম সহ অন্যান্যরা।
সরকারি এই সহায়তা পেয়ে খুশি জনজাতি মহিলারা।

