Home রাজ্যপ্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, কোথাও আবার ৯০ টাকা ছুঁইছুঁই। পেঁয়াজের দামে রীতিমতো আগুন।

প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, কোথাও আবার ৯০ টাকা ছুঁইছুঁই। পেঁয়াজের দামে রীতিমতো আগুন।

by Pravakar Baidya
0 comments 10 views

ডেস্ক রিপোর্ট, ১৪ সেপ্টেম্বর: এটা কোনো সোনার টুকরো নয়! এটা হলো পেঁয়াজ! হ্যাঁ, এই পেঁয়াজের দাম এখন ৭০ টাকা, ৮০ টাকা, কোথাও ৯০ টাকা কেজি!পূজার আর দু মাস বাকি, আর এখন থেকেই শুরু হয়ে গেছে মধ্যবিত্তের পকেট কাটা! পূজার আর কিছু দিন বাকি, আর এখন থেকেই শুরু হয়ে গেছে মধ্যবিত্তের পকেট কাটা! প্রতি বছরের একই গল্প। পূজা আসলেই একাংশ অসাধু মজুতদারদের পোয়াবারো। বাজারে পেঁয়াজ আছে, কিন্তু গুদামে লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।আলু, পেঁয়াজ, ভোজ্য তেল – সবকিছুর দাম বাড়িয়ে লুটে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।আর সবথেকে লজ্জার বিষয় কি জানেন? দেশের অন্য রাজ্যে এই সময় খাদ্য দপ্তর রাস্তায় নামে, বাজারে হানা দেয়। আর আমাদের রাজ্যে খাদ্য দপ্তর ঘুমিয়ে! খাদ্য দপ্তরের এই ঘুমের সুযোগ নিয়েই আঙুল ফুলে কলাগাছ হচ্ছে মজুতদাররা। কোটি কোটি টাকা কামাচ্ছে তারা।কিন্তু প্রশ্ন একটাই – খাদ্য দপ্তর কি করছে? তারা কি শুধু মাস গেলে বেতন নেওয়ার জন্য আছে? বাজার পরিদর্শন কোথায়? মজুতদারদের বিরুদ্ধে অ্যাকশন কোথায়? খাদ্য দপ্তর কি শুধু বেতন নেওয়ার জন্য আছে? নাকি পূজার বাজারেও এভাবেই লুট হতে থাকবে সাধারণ মানুষ?

Leave a Comment