ডেস্ক রিপোর্ট, শান্তির বাজার, ২ অক্টোবর: শান্তিরবাজার জেলা হাসপাতালকে 100 MBBS আসন বিশিষ্ট মেডিকেল কলেজে উন্নীত করার উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। শান্তিরবাজারবাসীর জন্য এটি নিঃসন্দেহে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং আনন্দের খবর।আমাদের হাতে যে সরকারি নোটিফিকেশন এসেছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, ত্রিপুরা সরকারের পাঠানো প্রস্তাব অনুযায়ী শান্তিরবাজার জেলা হাসপাতালে 100 আসনের নতুন মেডিকেল কলেজ স্থাপনের জন্য Pradhan Mantri Jan Vikas Karyakram বা PMJVK প্রকল্পের অধীনে Preliminary Project Proposal জমা দেওয়ার জন্য কেন্দ্রের কোনও আপত্তি নেই। অর্থাৎ NOC দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।তবে এই মেডিকেল কলেজ স্থাপন করতে হবে National Medical Commission বা NMC এর সমস্ত নিয়ম-কানুন মেনে।এই উদ্যোগ সফল হলে দক্ষিণ ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন অধ্যায় শুরু হবে। শান্তিরবাজার তথা গোটা দক্ষিণ জেলার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবে বাড়ির কাছেই। পাশাপাশি এখানকার ছাত্র-ছাত্রীদের ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ হবে নিজের জেলাতেই।
শান্তিরবাজার জেলা হাসপাতালকে 100 MBBS আসন বিশিষ্ট মেডিকেল কলেজে উন্নীত করার উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার।
14
