শান্তিরবাজারে বাস ও বাইকের সংঘর্ষ, হাসপাতালে প্রাণ হারালেন বাইক আরোহী

by Pravakar Baidya
0 comments 63 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, প্রভাকর বৈদ্য, ৩ অক্টোবর:

শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ শান্তিরবাজার থানা এলাকার অধীন শান্তিরবাজার-সাব্রুম সড়কের বেতগা সাইনবোর্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

banner

একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

​

ঘটনার খবর পাওয়া মাত্রই শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় আহত বাইক আরোহীকে উদ্ধার করে নিকটস্থ শান্তিরবাজার হাসপাতালে নিয়ে আসেন।

​ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম দীপঙ্কর তালুকদার। তাঁর পিতা নিতাই তালুকদার এবং তাঁর বাড়ি মহুরিপুর এলাকায়।

 

যে ব্যক্তি মারা গেছেন উনার নাম দীপঙ্কর তালুকদার, বাবা নিতাই তালুকদার, বাড়ি মহুরিপুর। এখনো উনার আত্মীয়-স্বজন এসে পৌঁছাননি, আসার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে…”

 

​বর্তমানে নিহত দীপঙ্কর তালুকদার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে পৌঁছানোর পর আজ অথবা আগামীকাল ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ। সম্পূর্ণ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তিরবাজার থানার পুলিশ।

Leave a Comment