Home রাজ্যবাবার স্মৃতিবিজড়িত বাইক চুরি, দিশেহারা শান্তিরবাজারের ছাত্র রূপক বড়ুয়া

বাবার স্মৃতিবিজড়িত বাইক চুরি, দিশেহারা শান্তিরবাজারের ছাত্র রূপক বড়ুয়া

by Pravakar Baidya
0 comments 70 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১৯ জুলাই :বাবার মৃত্যুর পর রেখে যাওয়া একমাত্র সম্বল কলেজে যাতায়াতের বাইকটি হারিয়ে এখন দিশেহারা রূপক বড়ুয়া। জানা গেছে, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতী রূপকের বাইকটি চুরি করে নিয়ে যায়। রূপকের বাবা প্রয়াত অসীম বড়ুয়া তার মৃত্যুর আগে ছেলের কলেজে যাতায়াতের সুবিধার্থে শখ করে এই বাইকটি কিনে দিয়েছিলেন। বাবার সেই শেষ স্মৃতিটুকু হারিয়ে রূপক এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। একদিকে বাবার স্মৃতি হারানোর কষ্ট, অন্যদিকে কলেজের পড়াশোনার পাশাপাশি শ্রমের টাকায় সংসার চালানো রূপকের জন্য এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হয়ে দাঁড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে রূপক বড়ুয়া জানান, রাতে বাইকটি বাড়ির বারান্দায় লক করে রাখা ছিল। কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি বাইকটি আর সেখানে নেই। চুরি যাওয়া বাইকের নম্বর: TR08F6492
স্থান: লাউগাং বড়ুয়া পাড়া, এই ঘটনায় রূপক বড়ুয়া শান্তিরবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।রূপক বড়ুয়ার আকুল আবেদন, কেউ যদি বাইকটির সন্ধান পান, তবে যেন দ্রুত স্থানীয় থানায় যোগাযোগ করেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও বাইকটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

Leave a Comment