ডেস্ক রিপোর্ট, ২০ সেপ্টেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! লণ্ডভণ্ড হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর ত্রিপুরা!কোথায় যাচ্ছে অর্ণব? কী বলছে তার গতিপথ?এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! আন্দামান সাগরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত! উত্তর আন্দামান সাগর আর থাইল্যান্ড উপকূলের কাছে জন্ম নিয়েছে এই দানব!আবহাওয়ার মডেল বলছে, শনিবার সন্ধ্যার মধ্যেই এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে!আর তারপর? অনুকূল পরিবেশ পেলেই এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ, এমনকি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেবে!আমেরিকার বিখ্যাত GFS মডেল ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে, সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল!যদিও ভারতের আবহাওয়া দপ্তর IMD এখনও বলছে, আপাতত নিম্নচাপ!IMD-র পূর্বাভাস – ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে উত্তর অন্ধ্রপ্রদেশ আর দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে!কিন্তু যদি শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড় হয়, বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এর নাম হবে – অর্ণব!তাহলে কি পুজোর আগেই তছনছ হবে তিন রাজ্য?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! লণ্ডভণ্ড হতে পারে ত্রিপুরা ?
788
