গন্ডাছড়া, ২২ জুলাই: রেগার কাজের টাকা তুলতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন তিন সন্তানের জননী মন্দ রোঙ রিয়াং। গত ২০ জুলাই গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে গন্ডাছড়া বাজারের উদ্দেশ্যে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি বলে জানিয়েছেন তার স্বামী সচিন্দ্র রিয়াং।স্বামী সচিন্দ্র রিয়াং জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি। আত্মীয়-স্বজন এবং পরিচিতদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খবর না পেয়ে গন্ডাছড়া থানায় একটি জিডি এন্ট্রি করেছেন সচিন্দ্র রিয়াং।নিখোঁজ মন্দ রোঙ রিয়াংয়ের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখতে পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে, অনুগ্রহ করে তার স্বামী সচিন্দ্র রিয়াংয়ের মোবাইল নম্বর ৮৭৯৮৩৪২৫৩৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রেগার টাকা তুলতে গিয়ে নিখোঁজ তিন সন্তানের জননী
গন্ডাছড়া বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ মন্দ রোঙ রিয়াং। সন্ধান চেয়ে পরিবারের আকুতি
11
previous post
