Home রাজ্যলাউগাং বড়ুয়া পাড়ায় রহস্য মৃত্যু: ঘুমের মধ্যে মৃত্যু নাকি অন্য কিছু?

লাউগাং বড়ুয়া পাড়ায় রহস্য মৃত্যু: ঘুমের মধ্যে মৃত্যু নাকি অন্য কিছু?

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার স্থিত লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত যুবকের নাম টুটন সাহা। বয়স আনুমানিক ৪০ বছর।পরিবার সূত্রে জানা গেছে, টুটন প্রতিদিনের মতো গত রবিবার রাতে বাজার থেকে ফিরে নিজ ঘরে ঘুমাতে যান। কিন্তু সোমবার সকাল আটটা বেজে গেলেও তাঁর ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের অপর একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজন দেখতে পান, টুটন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। তাঁর কোনো সাড়া-শব্দ নেই।স্থানীয়দের কথায়, টুটনের আগেই একবার বিয়ে হয়েছিল। তাঁর সেই স্ত্রী মারা গেছেন। পরিবারের দাবি, পারিবারিকভাবে বা অন্য কারোর সাথে তাঁর কোনো ঝগড়াবিবাদ ছিল না।খবর পেয়েই শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই মৃত্যু আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনাকে ঘিরে গোটা লাউগাং বড়ুয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment