বাংলাদেশের , ২১ সেপ্টেম্বর : আইফোনের জন্য প্রাণ গেল ১৩ বছরের অপ্রতিমের! কুমিল্লায় মর্মান্তিক ঘটনা বাংলাদেশের কুমিল্লায় এক মর্মান্তিক ঘটনা! একটি আইফোনের জন্য প্রাণ গেল ১৩ বছরের কিশোর অপ্রতিমের।জানা গেছে, অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদের একমাত্র ছেলে। ক্লাস সেভেনে পড়ত সে।গত শুক্রবার বিকাল ৩টা থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। হারানোর সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি।পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর শনিবার সকাল ১১টায় কুমিল্লার প্যারাডাইস রোডের পাশ থেকে তার দেহ উদ্ধার করা হয়।অভিযোগ উঠছে, আইফোনটি ছিনিয়ে নিতেই তাকে খুন করা হয়েছে।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা কুমিল্লায়। শিক্ষিকা নাহিদা বাংলাদেশের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু সেই বাংলাদেশেই আজ তার একমাত্র ছেলেই নেই।
“মাত্র একটা আইফোনের জন্য ১৩ বছরের অপ্রতিম আর নেই!”
12
