29
নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ২৮ জুলাই: ৩৬ শান্তিরবাজার বিধানসভার দেবীপুর এলাকায় তিপ্রা মথা দলে বড় ভাঙন। মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিকের হাত ধরে তিপ্রা মথা দল ত্যাগ করে ১৭টি পরিবারের ৫২ জন ভোটার আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকারের উন্নয়ন দেখেই আমরা বিজেপিতে যোগ দিলাম”। এই যোগদানে শান্তিরবাজার মন্ডলে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হলো।
