Home রাজ্যমনপাথর মাদ্রাসায় মোদীজির জন্মদিন পালন, মিষ্টি বিতরণ ও প্রদীপ প্রজ্বলন করল সংখ্যালঘু মোর্চা

মনপাথর মাদ্রাসায় মোদীজির জন্মদিন পালন, মিষ্টি বিতরণ ও প্রদীপ প্রজ্বলন করল সংখ্যালঘু মোর্চা

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ১৭ সেপ্টেম্বর: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিরচন্দ্র মনু স্থিত মনপাথর মাদ্রাসায় এক বিশেষ সেবা সংকল্প কর্মসূচি পালন করল দক্ষিণ জেলা সংখ্যালঘু মোর্চা।এদিন বিকেলে মারকাজুল উলুম মনপাথর মাদ্রাসাতে মাদ্রাসার কচিকাঁচা ছাত্রদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মাদ্রাসা প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করা হয়। ছাত্রদের উপস্থিতিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় মাদ্রাসা চত্বরে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 36 শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা সংখ্যালঘু মোর্চা সভাপতি নাসির আহমেদ, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং সহ যুব আইকন আলমগীর খান এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ।এ বিষয়ে দক্ষিণ জেলা সংখ্যালঘু মোর্চা সভাপতি নাসির আহমেদ বলেন, আজকে সেবা সংকল্পের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আমরা মনপাথর মাদ্রাসাতে ছাত্রদের মধ্যে মিষ্টি বিতরণ করেছি এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে প্রদীপ প্রজ্বলন করেছি।তিনি আরও বলেন, আমাদের এই সেবা সংকল্প কর্মসূচি এক মাসব্যাপী চলবে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমরা স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, মিষ্টি বিতরণ এবং এলাকার অসুস্থ ব্যক্তিদের সেবা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়েছি। আজকের এই মাদ্রাসার কর্মসূচি তারই একটি অঙ্গ।প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসায় এই ধরনের কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Comment